• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নওগাঁয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name / ২৮৮ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ


নওগাঁ শহরে শনিবার রাত ১০টায় ইয়াদ আলীর মোড়ে মুখোশধারী সন্ত্রাসীরা কামাল আহমেদ নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। তিনি নওগাঁ পৌরসভার রজাকপুর মহল্লার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক।

নওগাঁ জেলা ট্রাক পরিবহন বন্দোবস্তকারী সমবায় সমিতির সদস্য এবং নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন। নওগাঁ-সান্তাহার মহাসড়কের ইয়াদ আলীর মোড় এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল (৫২) মোটরসাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই মুখোশধারী ও হেলমেট পরা পাঁচ থেকে সাত যুবক চাপাতি ও দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়।

দুর্বৃত্তরা কামালের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নওগাঁ সদর থানার ওসি ফায়সাল বিন আহসান গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। মৃতদেহের ময়নাতদন্তের পর স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category