• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান এমপির মতবিনিময়

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাংবাদিক কল্যান তহবিল গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট এর সভাপতি আসাদুল্লাহ্ আহমদ।

বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর এর সভাপতি আতিকুল ইসলাম আজম। নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, নাচোল সাংবাদিক এসোসিয়েশন সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক জহির, সাংবাদিক সারওয়াল জাহান সুমন, আব্দুর রহমান মানিক, কাইসার রহমানি মানিক প্রমূখ। সঞ্চালনা ছিলেন সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল।

মতবিনিময় সভায় এমপি জিয়াউর রহমান আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সকল সাংবাদিকের সহযোগীতা কামনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি তার সর্বোচ্চটুকু দিয়ে এলাকার উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category