• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name / ৩৫৮ Time View
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ


গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে করে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

এর আগে বুধবার ভোরে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো গণমাধ্যমকে জানান, বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেনটি কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে। ছিলাই বিল এলাকাতে অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca