• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাচোল কৃষি অফিস

Reporter Name / ২৭৪ Time View
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

 

নিউজ টুডেঃ


 

গত ০৯ ও ১০ ডিসেম্বর ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক বাংলাদেশ প্রতিদিন”, “দৈনিক আমাদের সময়”, “দৈনিক সমকাল”, ও রাজশাহী থেকে প্রকাশিত “দৈনিক উত্তরা প্রতিদিন”, এ “নাচোলে পেঁয়াজ চাষিরা প্রণোদনার অর্থ পায়নি” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

 

গত সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক চিঠিতে উল্লেখ করে লিখিত প্রতিবাদ করেছে, নাচোল উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম ।

চিঠিতে তিনি উল্লেখ করেন, অধিকাংশ কৃষকদের মোবাইল নম্বরে বিকাশ খোলা না থাকায় এবং কৃষকদের মোবাইল নম্বরের ডিজিট সঠিক না থাকায় মোবাইল ব্যাংকিং এর টাকা পাঠানো কিছুটা বিলম্ব হয়েছে এবং ইতিমধ্যে টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। আরও বলেন, কোন ব্যক্তি উপজেলা কৃষি অফিসের বিরুদ্ধে এবং উপজেলা কৃষি অফিসের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে এই ধরনের সংবাদ পরিবেশন করেছেন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

উল্লেখ্য যে, গত ০৯ ও ১০ ডিসেম্বরের প্রকাশিত সংবাদ- 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃাষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ উত্তোলন শুরু হলেও অভিযোগ উঠেছে এখন পর্যন্ত পুরো প্রণোদনা বুঝে পাননি অনেক কৃষক। অভিযোগের তীর নাচোল কৃষি অফিসের দিকে।

প্রায় তিন মাস আগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে নাচোল উপজেলায় ৩০০জন কৃষকের মধ্যে ১বিঘা করে জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য উন্নতমানের ১কেজি বীজ, ২০কেজি ডিএপি ও এমওপি সার, বালাইনাশক, পলিথিনসহ অন্যান্য উপকরণ এবং পরিচর্যার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৮০০ টাকা প্রদান করার কথা।

 

কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৮০০ টাকা পাবার কথা থাকলেও ৩০০ কৃষকই এখন পর্যন্ত সে টাকা পাননি। প্রণোদনার উপকরণ ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নাচোল উপজেলা কৃষি অফিসের বিরুদ্ধে। যদিও কৃষি অফিসতা অস্বীকার করে জানিয়েছে, বিকাশ না খোলা এবং মোবাইল ফোন নম্বরের ডিজিট ভুলের কারণে প্রণোদনার টাকা দেয়া হয়নি।

 

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সালেহ আকরামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কৃষকের মধ্যে সকল প্রণোদনা বিতরণ করা হয়েছে। কিন্তু অধিকাংশ কৃষকের মোবাইলে বিকাশ খোলা না থাকায় এবং সেগুলোর সঠিক ডিজিট না মেলার কারণে প্রণোদনার টাকা দেয়া সম্ভব হয়নি। তবে শিগগিরই তাদেরকে টাকা দেয়া হবে বলে তিনি জানান।

 

এবিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,নাচোল কৃষি অফিস কৃষকের বিকাশের মাধ্যমে টাকা বিতরণ করার কথা; কিন্তু সেটিনা হয়ে থাকলে কৃষি অফিসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca