• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের হাতে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

Reporter Name / ৩৩০ Time View
Update : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

নিউজ টুডেঃ


রাজশাহী র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলেকে আটক করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার সকালে জেলার সদর থানার চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব-৫।

এ বিষয়ে দুপুরে রাজশাহী র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটককৃতরা হলেন-চর বাগডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম ওরফে ধুলু (বাবা) এবং মেমিনুল ইসলাম (ছেলে)।
র‍্যাব অধিনায়ক জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে চাপাইনবাবগঞ্জ জেলার সদর চর বাগডাঙ্গা এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে হেরোইনের বড় চালান আসছে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা অভিযানে নামে। বৃহস্পতিবার সকাল শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়ার বাড়িতে অভিযান চালায় তারা।

এ সময় তার ছেলে মোমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাড়ির পেছনে বাগানের মধ্যে মাটির গর্তে বালতির ভেতরে পুঁতে রাখা অবস্থায় ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়াকেও আটক করা হয়। আটক ধুলুর বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে।
অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান,চলতি বছর র‍্যাব-৫ রাজশাহীতে ৮৩ কেজি হেরোইন উদ্ধার করেছে। ১০ কেজি হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের অভিযুক্তদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category