• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোপালগঞ্জের কাশিয়ারীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত-১ আহত-৩

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

পলাশ সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ


গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের রাতইল ইটভাটা নামক স্থানে ইমাদ পরিবহন ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ সকাল ৯ টা ৩০ এর দিকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের এই মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থলে যাত্রী বাহী বাস ও প্রাইভেট কারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা করে।এ ঘটনায় ঢাকা খুলনা মহাসড়কের ঘটনার সত্যতা নিশ্চিত করে,হাই ওয়ে থানার ওসি জানান, ইমাদ পরিবহনের একটি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। কাশিয়ানী উপজেলা হাসপাতালের ডা:আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোহাম্মদউল্লাহ (৪২)ঢাকা মানিকগঞ্জ শানবান্দা গ্রামের লতিফ মিয়ার ছেলে ও আহত ইফাত(১৬) ফহিম (২০)ও ফাহাদ(১৯)উভয়ই মানিকগঞ্জ শানবান্দা গ্রামের হযরত আলীর ছেলে। প্রাইভেটকার চালক তার তিন ভাগ্নেসহ ঢাকা থেকে সাতক্ষীরা বন্ধুর বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনা স্থলে এলে বিপরিতগামী ইমাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘটনা স্থলেই মারা গেছেন প্রাইভেট কার চালক বাকি দুজন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category