• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

Reporter Name / ২৪১ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সাজ্জাদ আলী (৯০) দাফন সম্পন্ন হয়েছে।  শনিবার  (২৩ ডিসেম্বর ) বিকেল ৪ টায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর দাখিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে ইসলামপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস,  বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, শুক্রবার (২২ ডিসেম্বর ) রাত সাড়ে নয়টার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca