• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

হোসেনপুরে খাবারের খোঁজে লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড়

Reporter Name / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

 

শামীম সরকার, কিশোরগঞ্জঃ


কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে দু’টি বানর। এ নিয়ে স্থানীয়দের শিশু কিশোরদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
সোমবার সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, হোসেনপুর পৌর এলাকার দ্বিপেশহর,ঢেকিয়া ও আশপাশের বিভিন্ন বাসা বাড়ির টিনের চাল ও ছাদে খাবারের জন্য বানর দু’টি ঘুরে বেড়াচ্ছে।

ধারণা করা হচ্ছে, পাশের জেলা মধুপুর বনাঞ্চল কিংবা গাজীপুর থেকে আনারস ও কলা পরিবহনের ট্রাকে করে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে হোসেনপুরে এসে পড়েছে।

স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আহমেদ জানান, বানরের অত্যাচারে অতিষ্ঠ জনগণ। বানরটি সুবিধামতো জায়গায় নেমে খাবারের সন্ধান করে। প্রতিনিয়তই লোকালয়ে এসে অভুক্ত ওই বানর দু’টি টিনের চালের ওপর দিয়ে লাফিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির ছাদে উঠলে খাবারও দিচ্ছে। তবে অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে। মূলত গত কয়েকদিন ধরে বানরটি দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত বানরগুলো কাউকে আঘাত করার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, বানর দু’টির বিষয়ে বন-বিভাগের লোকজন উদ্যোগ নিবে। এখানে আমাদের কিছু করার নেই।তবে যদি বানরগুলো অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের চিকিৎসা তারা দিবেন বলেও মন্তব্য করেন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category