• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও সমমনাদের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

নিউজ ডেস্কঃ


নির্বাচন বর্জনের আহ্বান ও অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাকাসহ সারা দেশে মিছিল এবং গণসংযোগ করেছে বিএনপিসহ সমমনা দলগুলো। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে তারা। এদিনে বিভিন্ন সময়ে রাজধানীর তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব এবং কাওরান বাজারে এসব মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। বিএনপি’র পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও মিছিল করেন।

এদিকে একই দাবিতে আজ ভোর ৬টা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শুরু হচ্ছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলোর। চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত। এরমধ্যে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

গতকাল ‘ডামি নির্বাচন বর্জনের দাবিতে’ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেন দলটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে রাজধানীর কাওরান বাজার এলাকায় মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা অবৈধ নির্বাচন মানি না মানবো না, ডামি নির্বাচন মানি না মানবো না এবং একতরফা নির্বাচন মানি না মানবো না সহ বিভিন্ন স্লোগানে কাওরান বাজার এলাকা প্রকম্পিত করে তোলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দু’টি ধারা বিদ্যমান।

একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। এজন্য বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি।
ওদিকে নির্বাচন বর্জনের আহ্বানে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে মিছিল ও গণসংযোগ করেছে সমমনা দল এবং জোটগুলো। এরমধ্যে তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোট, পল্টন মোড়ে জাতীয়তাবাদী সমমনা জোট, বিজয় নগর পানির ট্যাংকের সামনে গণঅধিকার পরিষদ ও গণফোরাম-পিপলস পার্টি, পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। এ ছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এলডিপি।

জামায়াত: নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে এসব মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এরমধ্যে উত্তরে মিরপুর, পল্লবী ও ফার্মগেট এবং দক্ষিণে পল্টন, বংশাল ডেমরা, যাত্রাবাড়ী এবং খিলগাঁওসহ বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়।

এবি পার্টি: ৭ই জানুয়ারি ‘কালো দিন’ ও সকাল-সন্ধ্যা ‘স্বেচ্ছায় প্রতিবাদী লক ডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল রাজধানীর পল্টন, বিজয় নগর ও সেগুনবাগিচা এলাকার জনসাধারণ এবং পথচারীদের মাঝে প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিলির এক সংক্ষিপ্ত বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। গত বৃহস্পতিবার ‘এবি পার্টির কর্মসূচিতে হামলা ও প্রচারপত্র পুড়িয়ে দেয়ার প্রতিবাদে’ এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে বিএনপি’র পাশাপাশি আজ থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচিও পালন করবে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। একইসঙ্গে তারা আগামীকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণকারফিউয়ের কর্মসূচিও ঘোষণা করেছে। এ ছাড়া নির্বাচন ঠেকাতে আজ সারা দেশে হরতাল এবং ৭ তারিখ সারা দেশে গণকারফিউ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। গতকাল পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে এ আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca