• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নির্বাচনে জয়ী হয়ে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

 

পঙ্কজ বিশ্বাস ,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ


গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রবিবার (১৪ জানুয়ারি ২৪) বিকাল সাড়ে ৩ টায় দিকে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় পৌঁছান সরকারপ্রধান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে সভাস্থলে পৌছালে সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় কোটালীপাড়াবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব কাজী আকরাম উদ্দীন আহমেদ ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধি সাবেক সচিব শহিদ উল্লা খন্দকার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গতকাল শনিবার ২ দিনের সফরে টুঙ্গিপাড়া আসেন। আজ টুঙ্গিপাড়া থেকে সড়কপথে কোটালীপাড়া আসেন। কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca