• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভেসে এলো মরদেহ: বিমানের সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে, এই আশঙ্কা করেছিল কর্তৃপক্ষ। এরই মধ্যে এই আশঙ্কা সত্যি হলো। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে উপকূলে ভেসে এসেছে যাত্রীদের দেহাংশ। এ অবস্থায় পাইলট, বিমানকর্মীসহ যে ৬২ জন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল, তাদের মধ্যে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা উদ্ধারকারীদের।

জাকার্তা পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস সংবাদমাধ্যমে বলেন, ‘রবিবার সকাল পর্যন্ত দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিতে যাত্রীদের দেহাংশ মিলেছে। অন্যটিতে তাদের সঙ্গে থাকা জিনিসপত্রের টুকরা।’

থাউজ্যান্ড আইল্যান্ডস এলাকায় সাগর থেকে বিমানটির ধ্বংসাবশেষের টুকরো উদ্ধার হয়েছে বলে জানিযেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। এরপরই বিমানের ধ্বংসাবশেষ ও মৃতদেহ উদ্ধারে রবিবার দুপুর থেকেই উদ্ধারকার্য শুরু হয়ে যায়। রাতে কিছু সময়ের জন্য তা বন্ধ রাখতে হয়। আজ সকাল থেকেই আবারও কাজ শুরু হয় সেখানে।

উদ্ধারকার্য চালাতে এ মুহূর্তে ১০টি জাহাজ নামিয়েছে জাকার্তা প্রশাসন। এ ছাড়া নৌবাহিনীর ডুবুরিদেরও নামানো হয়েছে। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের টুকরা পরীক্ষা করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category