• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ৮ জন আটক

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ৮ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫।

আটককৃতরা হলো- জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দৌলতপুর মিনি বাজার এলাকার জাহানারা বেগম ও মৃত ফজলুর রহমানের ছেলে মহিদুল ইসলাম (৪০), একই ইউনিয়নের বড় বঙ্গেসারপুর এলাকার সাহেরা বেগম ও মৃত পেশমান আলীর ছেলে সারোয়ার জাহান (৪০), বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্দেশপুর এলাকার সুফিয়া ও মৃত এসলামের ছেলে শরিফ (৩৫), একই ইউনিয়নের ব্রজনাথপুর এলাকার মৃত আলেয়া বেগম ও মৃত নুরে আলমের ছেলে রবিউল আলম (৪৫), রহনপুর সদর ইউনিয়নের নন্দিপুর পুনোরা এলাকার আকিমুন ও মৃত আব্দুল করিমের ছেলে কামরুজ্জামান (৩৫), চাঁনপুর হিরোপাড়া এলাকার সুরতভান ও মৃত আব্দুস সাত্তারের ছেলে নাইমুল (৩৫), দসিম আলী কাঁঠাল এলাকার ফিকি আরা বেগম ও এসলাম আলীর ছেলে মামুনুর রশিদ (৩০) এবং রহনপুর পৌরসভার বহ্নিপাড়া এলাকার আরিসন বেগম ও মৃত নুরুল ইসলামের ছেলে লিটন (৩০)।

 

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র‌্যাব অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে জেলার গোমস্তাপুর উপজেলার কেডিসি পাড়ার যুবক ছেলেদের মাঝে বিক্রয় ও নিয়মিত সেবন করার স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুর ১টায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে ৮ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় আসামীদের সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category