• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

দুই বছরের সাধনা- নাচোলে কব্জিতে হাজার হাজার মৌমাছি নিয়ে ঘুরে বেড়ান হৃদয়

Reporter Name / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মৌমাছির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন এক যুবক। দুই বছর সাধনার পর মৌমাছির সঙ্গে এতটাই সম্পর্ক গড়ে তুলেছেন যে, তিনি চাইলে মৌমাছি তার শরীরের যে কোনো স্থানে বাসা বাঁধতে পারে। তবে তার হাতেই বাসা বাঁধে বেশির ভাগ সময়। মৌমাছির সঙ্গে যুবকের এমন সখ্যতার খবরে তাকে দেখতে প্রায় প্রতিদিনই ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ।
মৌমাছি প্রেমী এই যুবকের নাম কাউসার আলি হৃদয়। ২৭বছর বয়সী হৃদয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা গ্রামের পলিথিন পাড়ায়। বাবা আবুল কালাম আজাদ পেশায় কৃষক, মা আনোয়ারা বেগম গৃহিণী। ৩ ভাই বোনের মধ্যে হৃদয় বড়। ছোট ভাই রাজমিস্ত্রীর কাজ করেন। একমাত্র বোনের বিয়ে দিয়েছেন তিনি।
হৃদয়ের লেখা পড়ার দৌড় ৫ম শ্রেণী পর্যন্ত। কৃষি কাজের পাশাপাশি মৌমাছির মধু সংগ্রহ করেন তিনি। সরিষা মৌসুম ছাড়াও আম ও লিচু মৌসুমেও তিনি মধু সংগ্রহ করে বিক্রি করে থাকেন। হৃদয়ের মধু বেশ ভালো বলে জানান গ্রামের কৃষক কয়েসউদ্দিন। চার মেয়ের জনক হৃদয় প্রায় ১০-১২ বছর আগে কৃষি কাজের পাশাপাশি মধু চাষাবাদের চিন্তা করেন পাশাপাশি তার মাথায় মৌমাছিকে বশকরার ভাবনাও আসে। কিন্তু কি ভাবে, এর উত্তর জানাছিলনা তার। হঠাৎ করে গ্রামের এক গুরুজির সঙ্গে গল্পকরার সময় মৌমাছিকে বশ করার কথা ব্যক্ত করেন তিনি। গুরুজি সে বিদ্যাশিখিয়ে দিলেও তার নামটি কখনো প্রকাশ নাকরার জন্য বলেন হৃদয়। আর এ থেকেই মৌমাছির প্রতি ভালো লাগা এবং ভালোলাগা থেকেই জন্ম নেয় ভালোবাসার। মৌমাছি সম্পর্কে এভাবেই কথাগুলো বলছিলেন কাউসার আলি হৃদয়।
বাড়ির পাশে ছোট্ট একটি ঘরে মৌমাছির চাষ করেন হৃদয়। প্রতিদিন পরম মমতায় মৌমাছি গুলোরযত্ন নেন এবং মধু আহরণ করেন। অবসর সময়ে পাড়া-মহল্লায় ঘুরতে বের হলে হাজার হাজার মৌমাছিকে বাম হাতের কব্জির উপর নিয়ে ঘুরে বেড়ান।
হৃদয়ের এ কর্মকান্ড দেখে এলাকার অনেক শিশু তার পিছু নেই। শিশুরা এ দেখে আনন্দও পায়। বাদ যাননা বড়রাও। গ্রামের অনেকেই তাকে ‘মৌমাছি হৃদয়’ নামে ডাকেন।
হৃদয় জানান, তার এ কাজে পরিবারের কেউ বিরোধীতা করেনা। মৌমাছি তার শরীরে চলাফেরা করলেও কখনো তাকে কামড়াইনা বলেও জানান‘ হৃদয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category