• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ২ যুবক গ্রেপ্তার

Reporter Name / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়া পানির ট্যাংকির ছাদের উপর থেকে একাধিক মামলার পলাতক আসামি, দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডারসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা ফকিরপাড়ার মৃত শহীদুল ইসলাম শহীদের ছেলে রাব্বি হোসেন (২২) ও চুনারিপাড়ার রুপলাল আলীর ছেলে ইয়াসিন আলী ওরফে ইদু (২০)।

জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মো. আসগর আলী’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারি ভোর ৫ টার দিকে ফকিরপাড়া পানির ট্যাংকীর ছাদের উপর থেকে ২ যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পানির ট্যাংকির সিঁড়ির ছাদে রাত যাপন করে আসছিল।

এ ঘটনায় সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category