• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নাচোলে ডাসকোর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

নাচোল প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকোযুক্ত প্রকল্পের উদ্যোগে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ি কলেজের আইটিসি বিভাগের শিক্ষক হুমায়ন কবীর আজম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আনিকুল ইসলাম, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম মাওলানা এনামুল হক, মহিলা নেত্রী রঞ্জনা বর্মন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডাসকোযুক্ত প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রুহুল আমিন ও ফিল্ড ফ্যাসিলিলেটর মানুয়েল হেমরম। সভায় চলতি বছরের বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এর মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধ,মাদক মুক্ত সমাজ গঠন,শিশুদের মোবাইলে আসক্ত খেকে দুরে রাখা ,পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা করা ও সঠিক সময়ে বর্জ গুলো অপসারণ করার জন্য পৌর মেয়রের সাথে সংলাপ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category