• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

নাচোল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল।

Reporter Name / ৪৮৯ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ইসলামী হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও মাগরিবের নামাজ শেষে প্রেসক্লাব সভাপতি অলিউল হক ডলারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সানশাইন পত্রিকার বাণিজ্যিক প্রধান ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের সময়ের নাচোল প্রতিনিধি নুরুল ইসলাম বাবু, দৈনিক নয়া দিগন্তের নাচোল প্রতিনিধি প্রভাষক নাজিম আল মামুন ও দৈনিক খবরপত্রের নাচোল প্রতিনিধি সোহেল রানা । বক্তারা বলেন, সাংবাদিকরা কারো তাবেদারি করে না,আর যারা তাবেদারি করে তারা সাংবাদিক নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাটাই সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য। সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিক । আর কিছু অসাধু ব্যক্তি এই সাংবাদিকতাকে ব্যবহার করে তাদের হীন স্বার্থ হাসিল করছে। গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম অন্যতম।সাংবাদিকদেরকে সমাজের দর্পণ বলা হয়। তাই সাংবাদিকরা আগামী দিনে সমাজের সত্য ঘটনা তুলে ধরবে এটা মনে প্রানে বিশ্বাস করি। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম সোচ্চার থাকবে। আরো উপস্থিত ছিলেন নাচোল প্রেসক্লাবের সহসভাপতি জাকিরুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহসাধারণ সম্পাদক তানভীর আহম্মেন, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ সিপন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সদস্য আঃ রাজ্জাকসহ প্রধান শিক্ষক এনামুল হক,শিল্পী সাইদুর রহমান, গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর সাধারণ সম্পাদক হায়দার আলী, নাচোল সাংস্কৃতিক একাডেমি সভাপতি নসিব হোসেন, সাধারণ সম্পাদক মামুন আর রশিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca