• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

পলাশ সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি,

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ

এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে। আজ রবিবার সকাল ৯ টায় গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ কামরুল হাসান কবুতর উড়িয়ে দিবসের অনুষ্ঠান শুরু করেন। পরে কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে কোর্ট চত্বরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দেয়ালিকা উদ্ধোধন ও বিভিন্ন স্টলের ফিতা কেটে উদ্ধোধন করেন। পরে হলরুমে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন পাঠ ও পবিত্র গিতা পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় বিজ্ঞ বিচারক(বিজ্ঞ জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- মোঃ হায়দার আলী খন্দকার, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উখি মে, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. এম. নাসির আহমেদ, সম্পাদক এম জুলকদর রহমান, পিপি সুভাষ চন্দ্র জয়ধর, জিপি দেলোয়ার হোসেন সরদার ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, জেল সুপার আল মামুন ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ আইনজীবী আব্দুল হান্নান বেগকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ এর উপর বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca