• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত।

Reporter Name / ২৯৬ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন লিপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দুলাল হোসেন স্বাক্ষরিত ফলাফলে জানাগেছে এ তথ্য জানাগেছে। ৬ষ্ঠ ধাপে নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের(ঘোড়া প্রতীক) ৩৩ হাজার ৯শ’ ৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু রেজা মোস্তফা কামাল শামীম (আনারস প্রতীক)১০হাজার ৮শ’ ৭০ভোট পান। ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কামাল উদ্দিন (চশমা প্রতীক) ১৯ হাজার ৫’শ ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ১৬ হাজার ৯শ’২৫ ভোট পান। অপরপ্রার্থী আশরাফুল ইসলাম (টিউবওয়েল)৭হাজার ৫শ’৪৮ ভোট পান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শামীমা ইয়াসমিন লিপি (বৈদ্যুতিক পাখা)২৯ হাজার ৩শত ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের নির্বাচিত মহিলা ভাই চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি (হাঁস প্রতীক) ১৫ হাজার ৮২ ভোট পান। ভোট কাস্টিং শতকরা হার ৩৭.০৩ %। মোট ভোটার সংখ্যা ১লক্ষ ২৫ হাজার ৭৬। এরমধ্যে ৪৬ হাজার ৩শ’১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে ১হাজার ৪শ’৫৩, ভাইস চেয়ারম্যান পদে ২হাজার ২শ’৮৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১হাজার ৮শ’ ৯৫টি ভোট বাতিল হয়েছে বলে জানাগেছে। নাচোল উপজেলার ৫৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার দুলাল হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category