• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

নাচোলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ১২ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক:
শনিবার বিকেল ৪ টায় নাচোল উপজেলার আন্ধরাইল গ্রামের ক্লাব চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। গ্রাম মাতব্বর তাহের উদ্দিন তারা’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমীন লিপি, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ কর্মী ফারুক হোসেন প্রমুখ। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আ. সালাম, সাবেক ছাত্রলীগের সভাপতি কাবুল হোসেন,নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম। সংবর্ধনা সভায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান পরে প্রধান ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category