• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নাচোলে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ১০টায় নাচোল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নাচোল খ,ম সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের শপথ পাঠ করান নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের সময়ের নাচোল প্রতিনিধি নুরুল ইসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাচোল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাকের নাচোল প্রতিনিধি অলিউল হক ডলার। বক্তারা বলেন, বাল্য বিয়ে একটি মারাত্বক সামাজিক ব্যাধি। এ থেকে রক্ষা পেতে ছাত্র/ছাত্রী, পিতা-মাতা, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিসংখ্যান অনুযায়ী দেশের বাল্য বিয়ের শীর্ষে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। ইউনিসেফের পরিসংখ্যান মতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ আর বিশ্বে ৮ম। তাই এখনই আমাদের বাল্য বিয়ে প্রতিরোধে সোচ্চার হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category