• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কোটালীপাড়ার রামশীল ইউনিয়নে ৬০ ফুট জমির জন্য ২০০ পরিবারের ভোগান্তিতে এলাকাবাসি

Reporter Name / ৩১২ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

কোটালীপাড়া প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ি টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হতে বাবু পরিমল চৌধুরী বাড়ি পর্যন্ত সংযোগ সড়ক চলাচলের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এ অভিযোগ উঠেছে ওই গ্রামের মিলন হালদারের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, খাগবাড়ি গ্রাম নিম্ন এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমায় চলাচলে ভোগান্তিতে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। ভোগান্তির কথা চিন্তা করে পরিবারের সদস্য এবং পাশের বাসিন্দাদের চলাচলের জন্য নিজ জমিতে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন যজ্ঞেশ্বর চৌধুরী। ইতিমধ্যে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলার কাজ শুরু করেন এলাকাবাসী। কিন্তু সরকারি জমির রামশীল খাগবাড়ি মৌজা নং ৬০,দাগ নং -১৭২৯ নিজের জায়গা দাবি করে নির্মাণকাজে বাঁধা দেন মিলন হালদার।এতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে গেলে ভোগান্তি পড়ে বাসিন্দারা।

যজ্ঞেশ্বর চৌধুরী বলেন, বর্ষা মৌসুমে চলাচলের সময় প্রায় ২০০পরিবার পানি বন্দি হয়ে ভোগান্তি হওয়ার কারণে আমার ৮০০ফিট জমির ওপর দিয়ে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেই। ইতিমধ্যে মাটি ফেলার কাজও শুরু করি। কিন্তু মিলন হালদার নিজের জায়গা দাবি করে রাস্তাটির কাজ করতে দিচ্ছেন না। এমনি আদালতেও একটি মিথ্যা মামলা করেছেন। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত যাতে সড়কটি নির্মাণ করে ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

যজ্ঞেশ্বর চৌধুরী তিনি আরো বলেন, রাস্তাটি সরকারি জায়গার উপর দিয়ে ৩০০ফিট হয়ে আমাদের জমির ওপর দিয়ে করা হচ্ছে। রাস্তাটি হলে এখানকার মানুষের উপকার হবে। রাস্তাটির কিছু অংশ সরকারি খাস জমির ওপর দিয়ে যাচ্ছে। মিলন হালদার সরকারি খাস জমি আনুমানিক দীর্ঘ ৫০বছর ধরে ভোগদখল করেন। তিনি তা নিজের জমি দাবি করে রাস্তাটির কাজ বন্ধ করে দেন। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত বিষয়টি সুরাহা করে রাস্তা নির্মাণের সকল বাঁধা যেন দূর করা হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মিলন হালদার সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করার সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca