• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

Reporter Name / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আজ সোমবার ২৪ শে জুন ২০২৪ সকাল ১১ ঘটিকায় পৌর সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জননেতা জনাব মোঃ মোখলেসুর রহমান।
এ সময় ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ১৪০৫১১৭৯২১ ( ১৪০ কোটি, ৫১ লক্ষ ১৭ হাজার ৯ শত ২১ টাকা)।

পৌর মেয়র বাজেট ঘোষণার সময় বলেন এবারের বাজেটের মূল বৈশিষ্টগুলো হচ্ছে- প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ উন্নয়নমূখী।

বাজেটে শহরের পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে । এছাড়া শহরের সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে বাজেটে গুরুত্ব আরোপ করা হয়েছে । অবকাঠামো উন্নয়নের সাথে এগুলো রক্ষণাবেক্ষণের উপর এ বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে ।

বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুজ্জোহা , ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন -অর -রশীদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca