• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

নিউ ডিগ্রি কলেজের শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

Reporter Name / ৯৬৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

রাজশাহী সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক ড. আজিজুর রহমান দীপুর (৫০) নেতৃত্বে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী ইসমাইল হোসেন (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।

মামলায় তৎকালীন শিক্ষার্থী ও বর্তমানে কর্মকমিশনে কর্মরত কৌশিকুর রহমান, তৎকালীন নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রমজান আলী জনি, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরুখ আহমেদসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ মার্চ দিনগত রাতে তৎকালীন নিউ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শামসুদ্দিন হোস্টেলের সুপার ড. আজিজুর রহমান দীপুর নির্দেশে অন্য আসামিরা হোস্টেলের ২১৩ নং রুমে ২০৩ নং রুমের মনিরুল ইসলাম ও ৩০৫ নং রুমের কাজী তারিফকে কৌশলে ডেকে নেন। পরে ড. আজিজুর রহমান দীপুর নেতৃত্বে কয়েকজন মিলে ইসমাইল হোসেনের মাথার পেছনে চাপাতি দিয়ে আঘাত করে ও তার মাথায় ৩/৪ ইঞ্চি কেটে গুরুতর জখম হয়। এসময় চিৎকার শুনে মনিরুল, কর্ণেল আহমেদ (ইসমাইলের রুমমেট) ও কাজী তারিফ বাচাতে এগিয়ে আসলে দীপুর নির্দেশে কৌশিকুর রহমান রাম দা দিয়ে মনিরুলের মাথায় আঘাত করে। এতে তার মাথায় ৩/৪ ইঞ্চি কেটে গুরুতর জখম হয়।

এসময় অন্য আসামিরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম ও স্ট্যাম্প, হকিস্টিক, লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এক পর্যায়ে তারা জ্ঞান হারালে তাদের মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। পরে খবর পেয়ে পুলিশ ও তৎকালীন সহকারী হোস্টেল সুপার রেজা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা করান। সেখানেও চিকিৎসা গ্রহণে এবং মামলা করতে দীপু বাঁধা দেন। অবস্থার পরিবর্তন সাপেক্ষে ভুক্তভুগী এ বিষয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত শিক্ষক আজিজুর রহমান দীপুর সাথে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ ব্যাপারে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদীন বলেন, মামলার বিষয়টি সম্পূর্ণ জানা নেই। ড. আজিজুর রহমান দীপু তাকে বলেছেন যে তার নামে কোনো মামলা হয়নি। তিনি ওই বিষয়টি সমঝোতা করে নিয়েছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলার বিষয়টি অফিসিয়ালভাবে জানতে পারি নি। ঘটনা সত্য হলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।৷

নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নাই। আমি ওই ঘটনার অনেক পরে রাজশাহীতে এসেছি । রাজশাহী সম্পর্কে ধারণাও অনেক কম। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca