• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ

বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন কোটালীপাড়ার এফ এম মাহবুব সুলতান

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

পঙ্কজ বিশ্বাস কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিল এর উদ্যোগ গোপালগঞ্জে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কোটালীপাড়া উপজেলা পেসক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতানকে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ এ ভুষিত করা হয়েছে।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সংগীতা অনুষ্ঠান, কবিতা আবৃতি, নৃত্য অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা শেষে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এ. সাত্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক রেজাবুদৌলা চৌধুরী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্ক কাল চারাল কাউন্সিল এর সাধারণ সম্পাদক আর কে রিপন ।

সাংবাদিক মাহাবুব সুলতান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মরুম এফ,এম, সুলতান কন্টাকটারের ছেলে।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এফ এম মাহাবুব সুলতান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা শুধু একটা পেশা নয় এটা দেশ ও জাতির পক্ষের একটা দায়িত্ব মনে করি এই পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও বৃহত্তম স্বার্থে কাজ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category