• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রহনপুরে রেলওয়ের উচ্ছেদকৃত স্হাপনা আবারও দখল

Reporter Name / ১৯৪ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর:উচ্ছেদের একমাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন চত্বরে উচ্ছেদ করা জায়গায় আবারও স্থাপনা নির্মাণ শুরু করেছে অবৈধ দখলদাররা।জানা গেছে, রহনপুর রেলস্টশন চত্বরে পার্কিং তৈরির জন্য গত ২৬ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। সেদিন প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ চলাকালীন দখলদার কতৃক অপ্রীতিকর ঘটনা ঘটানোর কারনে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে দেয় রেলওয়ে কতৃপক্ষ। তার কয়েকদিন পর থেকেই উচ্ছেদকৃত স্থান পুনর্দখল শুরু করে অবৈধ দখলদাররা।এরই ধারাবাহিকতায় উচ্ছেদকৃত স্থানে প্রায় ১৫ টি দোকান পুনঃস্থাপন করা হয়েছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, বিষয়টি আমরা রেল কতৃপক্ষকে অবহিত করলেও তাদের উদাসীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন রহনপুর রেলওয়ে এলসি স্টেশনের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ অবৈধ দখলদারদের কারণেই সব সময় ভেস্তে যাচ্ছে। আমরা রহনপুর রেলস্টেশন চত্বরে পুনর্দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত উন্নয়ন নিশ্চিত করার দাবী জানাচ্ছি। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা আ:রহিমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান,অনাকাঙ্ক্ষিত ঘটনার কারনে সেদিন উচ্ছেদ অভিযান স্থগিত করা হলেও পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca