• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে যুব দিবস পালিত

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

অলিউল হক ডলার, নাচোল:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় যুবক, যুবতী ও তরুন উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাচোল শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, সানপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি ফাইজুর কবীর, নারী আত্মকর্মী রোমানা আলম, ও নাচোল ক্রীড়া যুব সংঘের উপদেষ্টা প্রভাষক তৌহিদুল ইসলাম শাহীন হোসেন। আলোচনা শেষে ৩০জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলার মাঝে সনদ এবং ১৯জন সফল উদ্যোক্তার মাঝে ১৮লাখ ৯০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca