• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ

নাচোলে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। নাচোল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকালে নাচোল জেলা পরিষদ ডাকবাংলো এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাচোল বিএনপি আহ্বায়ক এম মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সুচি।
প্রধান বক্তা নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন, বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নাচোল পৌর প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান,গোলাম রাব্বানী, নাচোল পৌর বিএনপির সদস্য সচিব, জেলা যুবদল যুগ্ন আহবায়ক হাসান ইমতিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম উপজেলা বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তন্ময় আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মনিরুল ইসলাম, বিএনপি’র নাচোল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুচি বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। তিনি আরো জানান, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়।এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় এর আগে নাচোল সাব রেজিস্টার অফিসের সামনে থেকে মধ্য বাজার হয়ে ডাকবাংলোতে এসে শেষ হয় র‍্যালিটি। অংশগ্রহণ করেন বিএনপি’র নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category