• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির নেতা মো. আসাদুল্লাহ তুহিনকে হত্যার অভিযোগে ঘটনার ৯ বছর পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাবের সাবেক ডিজি, সাবেক এমপিসহ র‌্যাব-পুলিশের কয়েকজন কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা শহরের নবাবগঞ্জ সিটি কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নিহত আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। আর আবেদন গ্রহণ করে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকার চকপাড়া গ্রামের বাসিন্দা নিহত আসাদুল্লাহ তুহিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সিটি কলেজ শাখার সভাপতি ছিলেন।

মামলায় প্রধান আসামী করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ^াসকে (৫৬)। এ মামলার অন্য আসামিরা হলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী ফটিক (৫৫), জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রুহুল আমিন (৭২), আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলি (৫১), মো. মাইনুল ইসলাম (৬০), ডা. ইব্রাহিম আলী (৪২), মো. সোহেল (৩১), র‌্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ (৬২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর, র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর কামরুজ্জামান পাভেল, এস আই বিসারুল ইসলাম, এস আই শহিদুল ইসলাম, হাবিলদার খাইরুল ইসলাম, ল্যান্স কর্পোরাল ওমর ফারুক, নায়েক মো. সওদাগর আলী, মো. মাসুম বিল্লাহ, নুর মুহাম্মদ শিকদার, সিপাহী শফিকুল ইসলাম ও এসআই আবু হুরায়রা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ জানুয়ারী সোমবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ছাত্র শিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। এ সময় তিনি গাড়িতে উঠতে আপত্তি করলে রাইফেলের বাট দিয়ে তাকে বেধরক পিটিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় তারা। এ সময় রাত আনুমানিক ১০টা থেকে ১টার মধ্যে উল্লেখিত আসমিদের উপস্থিতিতে আ.আ.ম মেসবাউল হক বাচ্চু স্টেডিয়ামে অস্থায়ী র‌্যাব ক্যাম্পে তুহিনকে বেধড়ক পিটিয়ে তার কাছ থেকে জামায়াত নেতাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আসামিদের প্রচন্ড মারধরের ফলে আসাদুল্লাহ তুহিন গুরুতর জখম হয়ে মারা যান। এরপর তাকে হত্যা করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ভিকটিম তুহিনের মরদেহকে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় নিয়ে গিয়ে সড়কে মরদেহ ফেলে তার উপর দিয়ে গাড়ি চালানো হয় এবং সড়ক দূর্ঘটনায় মৃত্যু বলে প্রচার করা হয়। এমনকি মৃত্যুর প্রকৃত কারণ যেন উদঘাটিত না হয় সেজন্য তৎকালীন বি.এম.এ নেতা ডা. গোলাম রাব্বানী ফটিকের দায়িত্বে হাসপাতালের চিকিৎসকদের ভয়ভীতি হুমকি দেখিয়ে মরদেহের মনগড়া ও বানোয়াট সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট প্রদাণ করতে বাধ্য করা হয়।

এ বিষয়ে মামলার বাদী মো. কবিরুল ইসলাম বলেন, ২০১৫ সালে নিজ বাড়ি থেকে আমার ভাগ্নে আসাদুল্লাহ তুহিনকে হত্যার উদ্দেশ্যে চোখ বেঁধে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। এরপর আমরা তার কোনো খোঁজ খবর পাইনি। তার পরের দিন একটি মাধ্যমে আমরা খবর পাই যে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তার মরদেহ রাখা আছে। সারাদিনের বিভিন্ন সাজনো নাটক ও আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার পরে তার মরদেহ বুঝিয়ে দেয়া হয় এবং আমাদের চাপ দিয়ে দ্রæত সময়ের মধ্যে জানাজার ব্যাবস্থা করতে বলা হয়।

নিহতের বাবা মো. ইমামুল হক বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পরিবেশ অনুকুলে না থাকায় ও নিহতের পরিবারকে নানারকম ভয়ভীতি হুমকি দেয়ার কারনে আমরা কোনো মামলা করতে পারিনি বরং আমাদের জীবনই হুমকির মুখে ছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের বিদায় হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা সদর মডেল থানায় উপস্থিত হয়ে মামলা করেছি। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, মামলার আবেদন নেয়া হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca