• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গাইবান্ধায় ভোটার হতে এসে রোহিঙ্গা যুবকসহ দুইজন আটক

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

ভুয়া কাগজপত্র তৈরি করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভোটার নিবন্ধন করতে গিয়ে রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার ( ২ ডিসেম্বর) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পুলিশ তাদেরকে আটক করে।।

আটককৃতরা হলেন, রোহিঙ্গা যুবক নুরুল আমিন (২৪)। তিনি কক্সবাজার বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে। এছাড়া তার সহযোগি তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে এবং জীবন কৃষ্ণ সরকার (৩৪) তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন জানান, রোববার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য রোহিঙ্গা যুবক স্থানীয় দুইজনকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে আসেন। তারা রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন নিয়ে আসে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকাসহ তার কথাবার্তায় সন্দেহ হয়।

এ সময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নির্বাচন অফিসার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca