• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই আমেনা পেল পাকা ঘর

Reporter Name / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালী গ্রামের আমেনা বেগম স্বামী ছেলে নিয়ে বসবাস করেন পলিথিনের ঘরে–সংবাদটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই আমেনা বেগমকে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, সাদুল্লাপুরের সহায়তায় আমেনা বেগমের নিজ জমিতে আজ (১১/০১/২১) পাকা ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর করেন জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন। জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমেনা বেগমের হাতে এক মাসের খাবার, শীতবস্ত্র, ফল ও শুকনো খাবার তুলে দেন। এছাড়াও অতিদ্রুত বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করার জন্য ইউএনও কে নির্দেশ প্রদান করেন। আমেনা বেগম পাকাঘর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সাদুল্লাপুর, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category