• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা “কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার চুল্লিগুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেয়া হয়েছে।

৪ ডিসেম্বর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের একটি টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান, অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca