• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের জামায়াত নেতার মৃত্যু

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

গতকাল শনিবার দিনাজপুর সদর সরকারি কলেজ এলাকায় মহাসড়কে মর্মান্তিক মটর সাইকেল দুর্ঘটনায় জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং জামায়াত কর্তৃক ঘোষিত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী, শীতলাই আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ খোদা বখস গুরুতর আহত হন।

আহত মাওলানা মো: খোদা বাক্স ৮ ডিসেম্বর’২০২৪ রবিবার দুপুর ৩ টা ৪৫ মিনিটে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ – রাজিউন).

মৃত্যুর বিষয়টি উপজেলা জামায়াত নেতা, জেলা কর্ম পরিষদ সদস্য এস.এম হাদীউজ্জামান হাদী নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দিনাজপুর জেলা সদরের সরকারি কলেজের সামনে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি এবং সেখানে অস্ত্রপাচার করে ৭২ ঘন্টা নিবির পর্যবেক্ষণে রাখা হয় মর্মে উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমান ও নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাওসার জানিয়েছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতিও চলছিল।

তরুন উদিয়মান এই জনপ্রিয় নেতার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বীরগঞ্জ-কাহারোল তথা দিনাজপুর-১ আসনের সকল দল, বিভিন্ন প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ গভীরভাবে শোকাহত।

তার পরিবার ও নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে আগামীকাল সোমবার বাদ জোহর বেলা ২ টা ৩০ মিনিটে দলুয়া স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে দাফন কার্য অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca