• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

খুলনায় ভোজ্য তেল ও নিত্য পণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযানঃ জরিমানা ১ লাখ ৫৫ হাজার ৩ শত

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৮টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে দৌলতপুর থানার মহাসিন মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার বড়বাজার সাতরাস্তা ও ময়লাপোতা এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার পদ্মবাজার বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয় ।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে দামুহুড়া উপজেলার কার্পাসডাংগা ও কুরুলগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর নেতৃত্বে খোকসা উপজেলার বাসস্ট্যান্ড ও জানিপুত বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে সদর উপজেলার নাগের বাজার ও ভেড়িবাদ এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার বেলতলা, সৈয়দ আতর আলী রোড এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার ভাটই ভাজার ও আহসান নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযানে ১৮ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category