• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নাচোলে বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে নাচোল রেলস্টেশন মাঠে উপজেলা বিএনপির আহবায়ক এম.মজিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচীব রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম টিপু, উপজেলা বিএনপির সদস্য সচীব ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।


এছাড়া জেলা ও উপজেলা বিএনপি’র অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ। আলোচনা শেষে এম মজিদুল হককে সভাপতি ও আবু তাহের খোকনকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category