• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নাচোলের মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় থানায় মামলা দায়ের,গ্রেফতার-২

Reporter Name / ২৬৮ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্ববিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে জোড়া খুনের ঘটনা ঘটে। এঘটনায় নিহত মাসুদ রানার পিতা এজাবুল হক বাদী হয়ে গত বুধবার রাতে ৩৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ২৭ জনকে অজ্ঞাতানামা আসামি করা হয়েছে। নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় পূর্বের দুইজন গ্রেফতার ছাড়া আর কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর)রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে স্থানীয় জিয়া পরিষদের উদ্যোগে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কিশোর গ্যাংয়ের দু’গ্রপের সংঘর্ষে নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫) নিহত হন। এ ঘটনায় ওই এলাকার আরমান(২১), রজব আলী(২১),ইমন(১৫) ও সুমন আলী(১৯)আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca