• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

Reporter Name / ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় জেলা নবাগত পুলিশ সুপার মহোদয় ও সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬শে ডিসেম্বর দুপুরে নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত সভা ও মতবিনিময় করেন। উক্ত পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক পরিচিতি অনুষ্ঠানে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা তাঁর দায়িত্বভার পালনকালে সাংবাদিকদের একান্ত সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচিতি অনুষ্ঠানে আরো গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা থেকে
তাং-২৬-১২-২০২৪
মোবাইল নম্বর -০১৭৩৭৫৭০০৮০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca