• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নাচোলে শিশিরের স্বরনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

নাচোলের মৃত হারুন-অর-রশিদের পুত্র কৃতি ফুটবলার(ক্রীড়ানুরাগি) মামুনার রশিদ(শিশির)গত ১৬ এপ্রিল/২০২৫ ঢাকায় মৃত্যুবরণ করেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সদা হাস্য শিশিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বন্ধু ক্রীড়াবিদ ফিনল্যান্ড প্রবাসী বাবুল আক্তার লিটনের পৃষ্ঠপোষকতায় আজ রবিবার নাচোল উপজেলা পরিষদের ফুটবল মাঠে এক প্রিতি ফুটবল খেলার আয়োজন করেন নাচোল ক্রীড়া কল্যান একাডেমি। খেলায় নাচোল বাজার ফুটবল দল ও নাচোল রেলস্টেশন ফুটবল দল অংশগ্রহণ করে। অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক স্যারের সভাপতিত্বে নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমি প্রয়াত শিশিরের স্ত্রী, সন্তান, বন্ধু মহল ও তার আত্মীয়স্বজনসহ খেলায় অংশগ্রহণকারীগণ প্রয়াত শিশিরের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সুইডেন প্রবাসী বদরুজ্জামান দোজা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এটিএম নুরুল্লাহসহ মৃত শিশিরের বন্ধুমহল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category