• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

যাত্রা বিরতির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

মাসুদ রানা রাজশাহী :রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার (১১ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনো ট্রেন চলাচল করতে পারেনি। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বেকায়দায় পড়েন ট্রেনে চলাচলকারী যাত্রীরা। তবে সকাল সাড়ে ৮টার পরে ১৬ জুন পর্যন্ত সময় বেধে দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘোষণার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে নন্দনগাছী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল চারঘাট, পুঠিয়াসহ কয়েকটি উপজেলার জনসাধারণ। এসব কর্মসূচিতে একত্বতা প্রকাশ করে ট্রেন থামানোর আলটিমেটাম দিয়ে আসছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সর্বশেষ বুধবার ভোর থেকে পুনরায় ট্রেন থামানোর দাবিতে অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় জনতা। ভোর থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি ট্রেনসহ আন্তঃনগর ট্রেন বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আগামী ১৬ জুনের মধ্যে ট্রেন থামানোর ব্যবস্থা করা না হলে আবারো কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এরপর অবরোধ প্রত্যাহার করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca