• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুর সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ৩৬০ Time View
Update : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর সীমান্ত থেকে মাইনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের বিজিবিদের সহযোগীতায় আনারপুর সীমান্তের ২০৪/১ পিলারের নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাইনুল বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর (ঘুঘিয়া) গ্রামের মৃত মঞ্জুরের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর তেলিপুকুর সীমান্তের কাঁটাতারের পাশে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে বিজিবি কে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি থানা পুলিশকে অবহিত করলে সেখান থেকে মাইনুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে সে সীমান্তবর্তী নদীতে মাছ ধরে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় স্বানীয় চেয়ারম্যানের অনুরোধে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca