• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

ঢাকা – সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তির শিকার যাত্রী ও দূরপাল্লার যানবাহন চালক’রা।

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশের মধ্যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে দিনভর দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় (২০ জুন) শুক্রবার সকাল থেকে দুপুর নাগাদ প্রায় ৪-৫ ঘন্টা যানজটের কারণে থেমে থেমে চলছে যানবাহন সকাল থেকে দেখা গেছে এমন পরিস্থিতি।
স্থানীয় বাসিন্দা, যানবাহনচালকের ভাষ্য, একদিকে সরু মহাসড়ক ও অন্যদিকে বিশ্বরোড মোড় গোলচত্বরে এ যানজটের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ককে চলমান চার লেনে উন্নীতকরণ কাজ ধীরগতিতে চলছে প্রায় ছয় বছর ধরে। মহাসড়কের এক পাশের কাজ প্রায় শেষ হয়েছে। এই সরু এক পাশ দিয়েই দীর্ঘদিন ধরে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। তাই নিত্য দিনের এই যানজটের কারণে বিপাকে পড়তে হয় সড়কে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের।
আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ সময় কয়েকবার কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে যানজট ছড়িয়ে পড়তে দেখা গেছে বলে জানা গেছে। শত শত নারী-পুরুষকে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে। জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহনের হাজারো নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত যানজট নিরসনে কাজ করবে সড়ক ও মহাসড়ক সংস্কার কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা জনদূর্রভোগে চরম ভোগান্তির শিকার নারী- পুরুষ, যানবাহন চালক ও যাত্রী সাধারণ ও পথচারীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category