• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নওগাঁর আত্রাইয়ে স্কুলশিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক শাহিদুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তুহিন শ্রেণিকক্ষে তার ছেলেসহ অন্যান্য শিক্ষার্থীদের অকারণে শারীরিকভাবে নির্যাতন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর গণিত বিষয়ে খাতায় কম নম্বর পাওয়ায় ওই শিক্ষার্থীকে পিটিয়ে শারীরিকভাবে আঘাত করা হয়।

এ বিষয়ে ঐ স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা ফিরোজা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাটি পুরোপুরি সত্য। আমি জানতে পেয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি নিজেই আমাকে জানিয়েছেন, গণিতের খাতায় নাম্বার কম পাওয়ায় ঐ সকল শিক্ষার্থীদেরকে তিনি মেরেছেন। এছাড়াও অভিযুক্ত ঐ শিক্ষক বিধি বহির্বিতভাবে তার বাড়িতে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদেনকে প্রাইভেট পড়ান যা বিধি মোতাবেক অবৈধ। এ বিষয়ে আমি শীঘ্রই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর রিপোর্ট/প্রতিবেদন দাখিল করব।

তবে অভিযুক্ত শিক্ষক তুহিন রহমান রনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো শিক্ষার্থীকে মারধর করিনি। বিষয়টি ভিত্তিহীন।” আর প্রাইভেট আমি পড়াইনা।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য উক্ত ক্লাস্টারের এটিও কে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category