কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে এক শিশু ও এক প্রতিবন্ধীসহ ২১ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন পথচারী ও এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গারহাট বাজারের চারিপাশে থাকা ৬টি ব্রীজের উপর দিয়ে চলাচল ব্যক্তিদের উপর হঠাৎ করে আর্কমন চালায় ও কুকুর কামর দেয় । ভাঙ্গার হাট কলেজ রোড থেকে ৪জন, শুটকি মাছের গলি থেকে ৩জন, বড় ব্রিজের উপর থেকে ২জন, বাজারের বিভিন্ন গলি থেকে আরো ১২জন আহত হয়েছে।
কুকুরের কামড়ে আহদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নারিকেল বাড়ী গ্রামের দীপঙ্কর বৈদ্যর ছেলে দীপ্ত বৈদ্য (১২), নিরঞ্জন রায়ের ছেলে সজল রায় (৩৫), সুখ চাঁদ বৈরাগীর ছেলে সুমঙ্গল বৈরাগী (৬০), টিকরিবাড়ী গ্রামের সুধীর রায়ে ছেলে বাক প্রতিবন্ধী রসময় রায় (৪৫), শ্রীফল বাড়ী গ্রামের পরীক্ষিত গাইনের ছেলে অর্জুন গাইন (৫৫) চালিতাবাড়ী গ্রামের ভূদেব মজুমদারের ছেলে সৈকত মজুমদার (১৬) ও পাইকার বাড়ী গ্রামের সঞ্জীব বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (২৪)।
ভূক্তভোগীরা ভাঙ্গারহাট মেসার্স মায়া মেডিকেল কর্নার থেকে ৫ জন, মা তারা ফার্মেসি থেকে ৯ জন, লামিয়া ফার্মেসি থেকে একজন কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসা নিয়েছেন।
তবে এ ঘটনার পর থেকে ভাঙ্গারহাট বাজারে লোকজনের যাতায়াত কমে যায়। আসপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী সজল রায় বলেন, আমি ভাঙ্গারহাট বাজারের গলি দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকালে ভাঙ্গারহাট থেকে কুকুরে কামড়ানো ৬ জন রোগী এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।