• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নবযোগদানকৃত জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেছেন,শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি কুড়িগ্রাম জেলা। এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, কয়েক দিন পর শারদীয় দুর্গোৎসব উৎসবটি সফল, সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিএ। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সরকারি কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরণ,চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক,মুক্তিযুদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এর আগে ভূরুঙ্গামারী উপজেলার নামকরণ, সমস্যা, সম্ভাবনা ও দর্শনীয় স্থান নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,জুলাই যোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category