• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন

ভূরুঙ্গামারী সরকারি কলেজে ইউনিফর্ম ছাড়া প্রবেশ নিষিদ্ধ, অনুপস্থিত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিয়মিত ইউনিফর্ম পরে ক্লাসে উপস্থিত হতে হবে। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ না করলে বিধি অনুযায়ী তারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ এবং উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

কলেজ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি একাদশ শ্রেণির তিনটি গ্রুপে শিক্ষার্থীদের নোটিশ আকারে প্রদান করা হয়েছে।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ জানান, শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলার প্রতি অনুগত রাখতে এ উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category