• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টাব্যপি এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি সত্য প্রসাদ ঘোষ নন্দনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,সংগঠনটির সিনিয়র:সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ-সভাপতি হাসান মাহমুদ মামুন, সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোমিন রতন, জেলা মটর শ্রমিক নেতা আব্দুল জব্বার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিপু পাল প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের সর্ব উত্তরে জেলা ঠাকুরগাঁও পঞ্চগড় ও দিনাজপুরের একাংশ সহ প্রায় অর্ধকোটি মানুষের যোগাযোগের সহজ কেন্দ্রবিন্দু ঠাকুরগাঁও সদর। আমাদের এই অঞ্চলের গণ-মানুষের উন্নত চিকিৎসা স্বার্থে যেতে হয় ঠাকুরগাঁও সদর হাসপাতালে। কিন্তু ঠাকুরগাঁও সদর হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি এবং আইসিইউ ব্যবস্থা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য হয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আমাদের ঠাকুরগাঁও জেলা খাদ্য উৎপাদনে একটি উদ্বৃত্ত জেলা। আমাদের এই জেলায় গড়ে ওঠেনি কৃষিভিত্তিক ভারী শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ অঞ্চল অথবা ইপিজেড। আর শিল্প কারখানা না থাকায় আমাদের এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ খুবই কম। যার ফলে আমাদের এই অঞ্চলে বেকারত্বের হার প্রতিদিন বেড়েই চলছে এবং আমাদের যুবসমাজ বেকারত্ব বোঝা নিয়ে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
ঠাকুরগাঁও থেকে রাজধানী ঢাকার দূরত্ব ৪০০ কিলোমিটারের বেশি। আমাদের এই অঞ্চলের মানুষের কাছে ঠাকুরগাঁও থেকে ঢাকা ১১ থেকে ১২ ঘন্টার সড়ক বা রেল পথে যাতায়াত সহজ মনে হলেও, কর্মের তাগিদে দক্ষিণ অঞ্চল থেকে আসা মানুষের কাছে এই দীর্ঘপথ মোটেও স্বস্থির নয়। ভৌগলিকভাবে বাংলাদেশের বেশিরভাগ এলাকা ভারতীয় সীমানা দ্বারা বেষ্টিত। নেপাল আমাদের সীমানা ঘেষা না হলেও, নেপাল বাংলাদেশের খুব কাছাকাছি। নেপাল একটি পর্যটন নির্ভর দেশ। নেপালের কৃষি জমি খুবই কম। তাই নেপালের খাদ্য চাহিদা মেটাতে আমদানির উপর নির্ভর করতে হয়। ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সীমান্ত থেকে নেপালের সীমান্ত মাত্র ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে। ত্রিদেশীয় অবস্থানের কারণে আমরা খুব সহজে নেপালে যেতে পারি না। তাই ঠাকুরগাঁও বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে নেপালের একাধিক বিমানবন্দর খুব কাছাকাছি। ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে নেপালের ভদ্রপুর বিমানবন্দর মাত্র ৬৯ কিলোমিটার। এছাড়াও ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে নেপালের বিরাটনগর বিমানবন্দর মাত্র ১২০ কিলোমিটার। এই দুটি বিমানবন্দরের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হলে আমরা পর্যটন শিল্পে এগিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের উৎপাদিত পণ্য নেপালের বাজারেও প্রবেশ করাতে পারি।
এছাড়াও উত্তরের এ জেলা গুলি থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার এবং বিশ^বিদ্যালয়ে লেখাপড়ার জন্য রংপুর ,রাজশাহী কিংবা ঢাকা যেতে হয়।

তাই আগামীর দেশ গড়তে ও আর্থসামাজিকসহ জীবন মানের উন্নয়নে অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপন সহ কৃষি ইপিজেড ও বিশ^বিদ্যালয় স্থাপনের জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca