• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-২আসনের জামায়াতের এমপি প্রার্থী ডঃ মিজানুর রহমানের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় নাচোল মধ্য বাজারে জামায়াতের নির্বাচনী অফিসে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে নাচোলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থী ডঃ মিজানুর রহমান মতবিনিময় করেছেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই আসনের প্রধান প্রধান সমস্যা সমূহ নিয়ে কাজ করবো। এর মধ্যে রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, যুবকদের জন্য কৃষি অর্থনীতি অঞ্চল গড়ে তোলা ও মেধার ভিত্তিত্বে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া ,নারীদের কর্মক্ষেত্র সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ও নিরাপত্তা নিশ্চিত করা, অন্যান্য ধর্মালম্বীদের নিরাপত্তা প্রদান, মাদক, দখলদারিত্ব প্রতিরোধে কাজ করার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জায়ায়াতের সহকারী সেক্রেটারী ইয়াইয়াহ খালেদ, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca