• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কোটচাঁদপুরে রাস্তায় গাছ ফেলে মাইক্রোবাস থামিয়ে স্বর্ণালংকার ডাকাতি।

Reporter Name / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুরুজ-কোটচাঁদপুর প্রতিনিধি।

ঝিনাইদহের কোটচাঁদপুরে রাস্তায় গাছ ফেলে মাইক্রোবাসের গতি রোধ করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার সময় লক্ষীকুন্ডু গ্রামের বাবু খা (৫০), মতিয়ার খা, আলতাফ খাঁসহ মোট ১৮ জন নারী-পুরুষ স্থানীয় আসলামের একটি মাইক্রোবাসে করে যশোর জেলার কোতোয়ালি থানার বসুন্দিয়া গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান। জানাজা শেষে রাত আনুমানিক ১০টার দিকে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
অদ্য ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে কোটচাঁদপুর থানাধীন ২,নং সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু চামপাতার মাঠের ফাঁকা সড়কে পৌঁছালে ৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী রাস্তায় গাছ ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে গাড়ির ভেতরে থাকা ৬ জন মহিলার কানে থাকা ৬ জোড়া স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ২ লাখ টাকা) এবং পুরুষদের নিকট থাকা প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি অবগত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca