• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশই সংসদে পেশ হবে: আইনমন্ত্রী

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সজিব, ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি:

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রত্যেকটিই বিল আকারে সংসদে পেশ করা হবে। তিনি জানান, আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এসব অধ্যাদেশ উত্থাপন করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধানসম্মত প্রক্রিয়ায় জারি করা অধ্যাদেশগুলোকে সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আইন প্রণয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।
নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকে যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধীদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি।
মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা একটি বড় সমস্যা। এ সংকট নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালে যতটা তৎপর ছিলাম, এখন তার চেয়েও বেশি তৎপরতা দেখতে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ ও রাশেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category