• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‎ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসায় দৃষ্টি ফিরে পাচ্ছেন ২২ জন ‎

Reporter Name / ২০৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

‎ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

‎অন্ধত্ব বিমোচনে কাজ করা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক বিশ্বখ্যাত সামাজিক সংগঠন অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এবং  যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক সেবামূলক সংগঠন এসকেআরএফ গিভ ফাউন্ডেশন এর পক্ষে সাবেক চেয়ারম্যান এস এম আবু যুবাইর হেলাল-এর সহযোগিতায় একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়েছে।

‎শনিবার (৭ মার্চ) পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস আই হসপিটাল।

‎ক্যাম্পে চোখের সমস্যায় ভোগা ১২০ জন রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা, লেন্স স্থাপন, চশমা প্রদান করা হয় এবং ২২ জন চোখে ছানি পড়া রোগীর অপারেশনের ব্যবস্থা করা হয়।

‎বিনামূল্যে চিকিৎসা নেওয়া নাটোর জেলার বড়াইগ্রাম থানা থেকে আসা নুরজাহান বেগম  বলেন, “আমাদের মত গরিব মানুষের চোখের চিকিৎসা করার সামর্থ্য নাই। বিনামূল্যে যারা আমার চোখের চিকিৎসা করে দিল আল্লাহ তাদের ভালো করুক।”

‎এই ক্যাম্পের সহযোগিতাকারী, উপজেলার বি এল বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব এস এম আবু যুবাইর হেলাল বলেন, “প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ চক্ষু সমস্যায় ভুগলেও আর্থিক ও স্বচ্ছলতা ও হাতের নাগালে সঠিক চিকিৎসা না পাওয়ায় অনেক সময় অন্ধত্ব বরণ করে। এই মানুষগুলোর চোখের আলো ফেরানোর জন্যই এই মহতী উদ্যোগ।”

‎এলাকার দরিদ্র ও অসহায় চোখের রোগীদের উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca