• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ডাসকোর থ্রাইভ প্রকল্প ও ব্র্যাক এর সম্মনিত উন্নয়ন কমিটির সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ মাহবুব-উল-আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি অনিতা মর্মু। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সমাজসেবা অফিসার সোহেল রানা, পিআইও দুলাল হোসেন, কিশোর কিশোরী প্রকল্েপর জেন্ডার প্রমোটার আয়েশা খাতুন, ডাসকো ফাউন্ডেশন অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার আবু হেনা মোঃ ফিরোজ, থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার খ্রিষ্টিনা বেসরা, সিডিও সনজিদ কর্মকার ও মুক্তি রানীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। বক্তারা, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য“ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার।” এর উপর আলোচনা করেন। সেই সাথে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠায় নারী ভ’মিকা শীর্ষক আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category